জাপানের গভীর সমুদ্রে বিরাট Rare Earth Elements (REEs) আবিষ্কার

সম্প্রতি জাপান(Japan) গভীর সমুদ্রের তলদেশে বিপুল পরিমাণ Rare Earth Elements (REEs) আবিষ্কার করেছে, যা ভবিষ্যতে বিশ্ব প্রযুক্তি ও অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। এই গুরুত্বপূর্ণ ভাণ্ডারটি প্রশান্ত মহাসাগরের গভীরে, বিশেষ করে Minamitori Island-এর আশেপাশে প্রায় ৬,০০০ মিটার নিচে পাওয়া গেছে। বিজ্ঞানীরা মনে করছেন, এই আবিষ্কার বিশ্বের অন্যতম বৃহৎ Rare Earth সম্পদের মধ্যে একটি।

 Rare Earth Elements কী এবং এর ব্যবহার

Rare Earth Elements(REEs) এমন কিছু মূল্যবান ধাতু, যা আধুনিক প্রযুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্মার্টফোন, ইলেকট্রিক যানবাহন , উইন্ড টারবাইন এবং বিভিন্ন উন্নত সামরিক প্রযুক্তিতে এই উপাদানগুলোর ব্যাপক ব্যবহার রয়েছে। Neodymium, Dysprosium এবং Yttrium-এর মতো উপাদান এই ভাণ্ডারে পাওয়া গেছে, যা শিল্পক্ষেত্রে অত্যন্ত চাহিদাসম্পন্ন।

উত্তোলন পদ্ধতি ও প্রযুক্তি

এই সম্পদ উত্তোলনের জন্য Japan অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। বিশেষভাবে গবেষণা জাহাজ Chikyu-এর মাধ্যমে সমুদ্রের তলদেশ থেকে কাদা সংগ্রহ করে, তার মধ্য থেকে Rare এঅর্থ কে আলাদা করা হচ্ছে। এটি বিশ্বের প্রথম শারির গভীর সমুদ্র খনন প্রচেষ্টাগুলোর মধ্যে একটি হিসেবে ধরা হচ্ছে।

 বৈশ্বিক প্রভাব ও পরিবেশগত উদ্বেগ

এই আবিষ্কারের সবচেয়ে বড় দিক হলো, এই  ‘Rare Earth’ সরবরাহের ক্ষেত্রে China-এর উপর নির্ভরতা কমাতে সাহায্য করতে পারে। বর্তমানে বিশ্বে ‘Rare Earth’-এর সবচেয়ে বড় সরবরাহকারী হল চীন, তাই জাপানের এই উদ্যোগ অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। তবে এই প্রকল্পের সাথে সাথে কিছু পরিবেশগত উদ্বেগও রয়েছে, কারণ গভীর সমুদ্রে খননের কার্যক্রম সামুদ্রিক জীববৈচিত্র্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

 উপসংহার

সব মিলিয়ে, জাপানের এই ‘Rare Earth’ আবিষ্কার ভবিষ্যতে প্রযুক্তি ও অর্থনীতিতে এক নতুন দিগন্ত খুলে দিতে পারে। তবে এর সঠিক ব্যবস্থাপনা ও পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করাই হবে, আগামী দিনের সবথেকে বড় চ্যালেঞ্জ।

Leave a Comment