বর্তমান সারা বিশ্বের সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি হলো জলবায়ু পরিবর্তন (Climate Change) । এটি এমন একটি প্রক্রিয়া, যার জন্য পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং আবহাওয়ার স্বাভাবিক চক্রে বড় ধরনের পরিবর্তন ঘটছে। মানুষের অসচেতন কর্মকাণ্ডই হলো এর প্রধান কারণ।
জলবায়ু পরিবর্তনের (Climate Change) কারণ:
জলবায়ু পরিবর্তনের (Climate Change) মূল কারণ হলো গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধি। কার্বন ডাই অক্সাইড , মিথেন, নাইট্রাস অক্সাইড ইত্যাদি গ্যাস বায়ুমণ্ডলে জমে পৃথিবীর তাপ আটকে রাখে। শিল্প বিপ্লবের পর থেকে কলকারখানা, যানবাহন, বন উজাড় এবং জীবাশ্ম জ্বালানির (Fossil Fuel) অতিরিক্ত ব্যবহারের ফলে এই গ্যাসগুলোর পরিমাণ দ্রুত বেড়েছে। ফলে পৃথিবীর তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে।
প্রভাব:
জলবায়ু পরিবর্তনের (Climate Change) ফলে পৃথিবীতে নানা ধরনের বিরূপ প্রভাব দেখা যাচ্ছে। যার মধ্যে রয়েছে – বরফ গলা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অস্বাভাবিক বৃষ্টিপাত, খরা, ঘূর্ণিঝড়ের সংখ্যা বৃদ্ধি ইত্যাদি। এর ফলে কৃষি, জীববৈচিত্র্য ও মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক উপকূলীয় এলাকা ডুবে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা লক্ষ লক্ষ মানুষের বাসস্থানকে অনিশ্চতার মুখে ফেলছে।
প্রতিরোধের উপায়:
জলবায়ু পরিবর্তন (Climate Change) রোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। বৃক্ষরোপণ বৃদ্ধি করা, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো, জীবাশ্ম জ্বালানির (Fossil Fuel) ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করা জরুরি। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন চুক্তি ও উদ্যোগ গ্রহণ করে দেশগুলোর মধ্যে সমন্বয় সাধন করতে হবে।
উপসংহার:
জলবায়ু পরিবর্তন (Climate Change) একটি বৈশ্বিক সমস্যা, যার সমাধান একা কোনো দেশের পক্ষে কখনোই সম্ভব নয়। এটি মোকাবিলা করতে হলে সকল দেশ ও সকল মানুষের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এর ভয়াবহতা আরও বৃদ্ধি পাবে, যা মানবজাতির অস্তিত্বের জন্য বড় লড়াই হয়ে দাঁড়াবে।