ভারতীয় রেলওয়ের ₹১২৩৬ কোটি প্রকল্প: kavach fibre project

ভারতীয় রেলওয়ে (Indian Railway) সম্প্রতি প্রায় ₹১,২৩৬ কোটি টাকার একটি বড় প্রকল্প (kavach fibre project) অনুমোদনের ঘোষণা করেছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো রেল যোগাযোগ ব্যবস্থাকে আরো  আধুনিক করা এবং ট্রেনের নিরাপত্তা বাড়ানো। যার মধ্যে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক উন্নয়ন এবং “কবচ” (Kavach) নিরাপত্তা ব্যবস্থার সম্প্রসারণ অন্তর্ভুক্ত রয়েছে।

‘কবচ’ সিস্টেমের (Kavach System) মাধ্যমে নিরাপত্তা বৃদ্ধি

এই প্রকল্পের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ‘কবচ’ (Kavach) সিস্টেমের বিস্তার। এটি একটি স্বদেশী অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম, যা ট্রেনের সংঘর্ষ এড়াতে সাহায্য করে। যদি  কোনো ট্রেন সিগন্যাল অমান্য করে বা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হলে এই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ব্রেক প্রয়োগ করে দুর্ঘটনা প্রতিরোধ করে।

দক্ষিণ রেলওয়ের (Southern Railway) প্রায় ৫৪৮ কিলোমিটার রুটে এই সিস্টেম চালু করা হবে, যার ফলে ব্যস্ত রুটগুলোতে নিরাপত্তা অনেকটাই বাড়বে।

 অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক উন্নয়ন

রেলওয়ের (Railway) যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে অপটিক্যাল ফাইবার এবং OPGW (Optical Ground Wire) প্রযুক্তি ব্যবহার করা হবে। এই প্রকল্পের মাধ্যমে সেন্ট্রাল রেলওয়ের  বিভিন্ন ডিভিশনে ডুয়াল-পাথ ফাইবার নেটওয়ার্ক তৈরি করা হবে, যাতে কোনো একটি লাইন ক্ষতিগ্রস্ত হলেও যোগাযোগ ব্যবস্থা চালু থাকে।
এতে রেল যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত, নির্ভরযোগ্য এবং আধুনিক হবে।

ওয়েস্টার্ন রেলওয়ে সংযোগ উন্নয়ন

গুজরাটের রাজকোট ও ভাবনগর ডিভিশনে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক সম্পূর্ণ করার জন্য প্রায় ₹৩০২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রায় ১,৬৫৩ কিলোমিটার এলাকা জুড়ে এই কাজ সম্পন্ন করা হবে, যা রেলওয়ের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে।

ভবিষ্যৎ প্রভাব ও গুরুত্ব

এই প্রকল্পগুলি ভারতীয় রেলওয়ের (Indian Railway) আধুনিকীকরণ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। উন্নত যোগাযোগ ব্যবস্থা ও নিরাপত্তা প্রযুক্তির সমন্বয়ে ট্রেন পরিচালনা আরও দক্ষ, নিরাপদ এবং ভবিষ্যৎ উপযোগী হবে। পাশাপাশি অতিরিক্ত ফাইবার নেটওয়ার্ক ভাড়া দিয়ে রেলওয়ে (Railway) অতিরিক্ত আয়ও করতে পারবে।

Leave a Comment